Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরুড়ায় আইএসইউর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Tanazzina TaniabyTanazzina Tania
২:৫৮ pm ০৭, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

মোহাম্মদ মাসুদ মজুমদার :

কুমিল্লার বরুড়ায় ‘ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতি’র আয়োজনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি(আইএসইউ) ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। ০৭ ডিসেম্বর ২০২৫ (রবিবার) বেলা ১১ টায় উপজেলা পরিষদ ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্ডাইজিং ম্যানেজার ও ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সরদার , ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) শিক্ষক মো: মুজিবুর রহমান মজুমদার, ডাকসুর এফ রহমান হলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ, ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোবাশিরুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক মো: মাহাদী হাসান অনিক , সাবেক সভাপতি গাজী ওবায়দুল হক, মো: ইয়াসিন মিয়া, ইদ্রিস তালুকদার, সাখাওয়াত অভি, সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির সবুজ, সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলম। ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির টিটু রঞ্জন, নাজিমুন আক্তার সুমাইয়া, জাবিন তাসনিম, সাজ্জাদুর রহমান, আনোয়ার হোসেন, আহসান হাবিব, সাদনান হাসান সামির, সাবেক সাধারণ সম্পাদক শাহপরান, বরুড়া উপজেলা সাংবাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মানবিক দৃষ্টান্ত। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয়। স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও আইএসইউর বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান দীর্ঘদিন ধরে বরুড়ার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন—এই উদ্যোগ তাঁর মানবিক দর্শনেরই ধারাবাহিকতা। ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।

০৭ ডিসেম্বর ২০২৫ দিনব্যাপী বরুড়ার পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় কম্বল, মোজা, সোয়েটারসহ ১৫,০০০ পিস শীতবস্ত্র বিতরণ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম