Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুমুদ ফ্লোটিলার ১৩০ কর্মীকে জর্ডানে হস্তান্তর করেছে ইসরায়েল

Taslima TanishabyTaslima Tanisha
৭:২৯ pm ০৭, অক্টোবর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের উদ্যোগে যাওয়া “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা” প্রজেক্টের আরও ১৩০ জন কর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তাদের জর্ডানের কাছে হস্তান্তর করা হয়েছে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে।

মুক্তকৃত এই ১৩০ জনের মধ্যে বাহরাইন, তিউনিশিয়া, আলজেরিয়া, ওমান, কুয়েত, লিবিয়া, পাকিস্তান, তুরস্ক, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কলম্বিয়া, চেক রিপাবলিক, জাপান, মেক্সিকো, নিউজিল্যান্ড, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও উরুগুয়ের নাগরিক রয়েছেন।

জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পেত্রা নিউজ জানিয়েছে, দেশের পররাষ্ট্র বিভাগের মাধ্যমে তাদের গ্রহণ করে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়েছে।

আটককৃত অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, জাহাজ থেকে আটক করার পর তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। এদের মধ্যে বিশ্বখ্যাত পরিবেশবাদী গ্রেটা থুনবার্গও ছিলেন। তাকে ইসরায়েলি পতাকা জড়িয়ে ছবি তোলার জন্য বাধ্য করা হয় এবং পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হয়নি।

জানাগেছে, ৪২টি জাহাজে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী গাজায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা ও গাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া। তবে গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েল সব জাহাজ আটক করে এবং তাদের আসোদ বন্দরে নিয়ে যায়।

এর আগে ইসরায়েল ১৩০ জনকে জর্ডানের কাছে হস্তান্তরের আগে কয়েকশ অধিকারকর্মীকে তুরস্ক ও ইতালিতে পাঠিয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম