Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসমাইল হোসেন আল আমিন হত্যার বিচার এই মাটিতেই হবে: শেখ রবিউল আলম

Taslima TanishabyTaslima Tanisha
৬:৫৭ pm ২৮, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম বলেছেন, “ইসমাইল হোসেন আল আমিনকে যারা তুলে নিয়ে গিয়েছিল, তাদের বিচার এই মাটিতেই হবে ইনশাল্লাহ। গুম-খুনের রাজ্যত্ব যারা চালু করেছিল, জনগণ তাদের ক্ষমা করবে না।” ২৮ নভেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর ২৩ ফ্রী স্কুল স্ট্রিটে সাবেক ছাত্রদল নেতা শহীদ ইসমাইল হোসেন আল আমিনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ রবিউল আলম আবেগাপ্লুত কণ্ঠে বলেন- “১৪ বছর আগে ২৮ নভেম্বর সাবেক ৫০, বর্তমান ১৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আল আমিনকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গুম করে। দীর্ঘ ১২ দিন পর ১০ ডিসেম্বর তার লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে। সেদিন তার মা শিরিন আক্তার লাশ শনাক্ত করে আজিমপুর কবরস্থানে দাফন করেন। এই হত্যার প্রতিকার অবশ্যই হবে।” তিনি আরও বলেন, অতীতের সব গুম ও রাজনৈতিক হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মায়ের ডাক এর মো. মঞ্জুর হোসেন ঈসা। তিনি বলেন- “বাংলাদেশে প্রতিটি হত্যার বিচার হবে। গুম হওয়া প্রতিটি সন্তানের মা যেন ন্যায়বিচার পায়—মায়ের ডাক সেই সংগ্রাম অব্যাহত রাখবে।” তিনি মায়ের ডাক এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক, ঢাকা–১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির পক্ষ থেকে সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

সভায় আরও বক্তব্য রাখেন কলাবাগান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, রাজিয়া সুলতানা জয়া, কবি ও সাহিত্যিক ফিরোজ আহমেদ হিরু, শহীদ আল আমিনের সন্তান সায়েম, তার মামা আবদুল খালেক, অন্যান্য স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা। সভাপতিত্ব করেন শহীদ ইসমাইল হোসেন আল আমিনের মা শিরিন আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, “ইসমাইল হোসেন আল আমিন কোনো অপরাধী ছিলেন না। তিনি ছিলেন আদর্শবান ছাত্রনেতা। তাকে হত্যা করে একটি পরিবারকে ধ্বংস করা হয়েছে।

” অনুষ্ঠানে তার রাজনৈতিক অবদান, তৎকালীন আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং ব্যক্তিগত চরিত্রের উজ্জ্বল দিকগুলো তুলে ধরা হয়। শেষে ইসমাইল হোসেন আল আমিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরিবার, রাজনৈতিক সহকর্মী ও উপস্থিত সকলেই অশ্রুসিক্ত হয়ে তার আত্মার শান্তি কামনা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম