Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ স্থগিতের চেষ্টা করবে ইসলামিক দেশগুলো

Nuri JahanbyNuri Jahan
৯:৫২ am ২৬, অগাস্ট ২০২৫
in বিশ্ব
A A
0

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীরা তাদের এক জরুরি বৈঠক শেষে ঘোষণা দিয়েছেন যে, তারা জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার জন্য কাজ করবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে মেহের নিউজ।

 

ওআইসি-এর ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে আরও যাচাই করতে আহ্বান জানাচ্ছে যে, ইসরায়েলের সদস্যপদ জাতিসংঘের সনদের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না, কারণ ইসরায়েল সদস্যপদের শর্তাবলী সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে এবং ধারাবাহিকভাবে জাতিসংঘের প্রস্তাবনা উপেক্ষা করছে। একই সঙ্গে, জাতিসংঘের সদস্যপদ থেকে ইসরায়েলকে স্থগিত করার জন্য সমন্বিত প্রচেষ্টা চালানো হবে।

ওআইসি ইসরায়েলের শান্তি উদ্যোগ প্রত্যাখ্যান এবং গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোরও নিন্দা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল, আগ্রাসন শুরুর প্রায় দুই বছর পরও মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতির প্রচেষ্টা উপেক্ষা করার জন্য ইসরায়েলের একগুঁয়েমির তীব্র নিন্দা জানাচ্ছে।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘চলমান যুদ্ধ, জিম্মি ও বন্দিদের ক্রমাগত আটক রাখা এবং বেসামরিক নাগরিকদের মৌলিক মানবিক সহায়তা থেকে বঞ্চিত করার জন্য ইসরায়েল সম্পূর্ণভাবে দায়ী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম