Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পীরগাছা পুলিশের অভিযানে চোরাই ৩ মোটরসাইকেলসহ গ্রেফতার ৫

Bangla FMbyBangla FM
৭:৪০ am ০৫, জুলাই ২০২৫
in অপরাধ
A A
0

হাবিবুর রহমান, রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধার এবং মোটরসাইকেল চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সাফল্য অর্জন করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন:

১. আব্দুল মোন্নাফ (৩৪), পিতা: মৃত আব্দুল জলিল, ঠিকানা: সাতভিটা, ইটাকুমারী ইউনিয়ন, পীরগাছা।
২. হাসেম আলী (৩৫), পিতা: ইসমাঈল হোসেন, একই ইউনিয়নের বাসিন্দা।
৩. মামুন মিয়া (৩০), পিতা: মৃত মোহাম্মদ আলী, ঠিকানা: দশ লিয়া, সাদুল্লাপুর, গাইবান্ধা।
৪. বাদশা মিয়া (৩০), পিতা: ওসমান গনি, ঠিকানা: পশ্চিম মান্দুয়ার পাড়া, গাইবান্ধা।
৫. শহিদুল ইসলাম (৩০), পিতা: মৃত আবুল হোসেন, ঠিকানা: দক্ষিণ মান্দুয়ার পাড়া, গাইবান্ধা।

অভিযোগ ও তদন্ত:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও চোরাই বাইক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

পুলিশের বক্তব্য:

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান,

“এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চোরচক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন,

“পূর্বে উদ্ধারকৃত ২টি মোটরসাইকেলসহ বর্তমানে মোট ৫টি মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে। প্রকৃত মালিকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় যোগাযোগের জন্য বলা হচ্ছে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত চক্রটির অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম