Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, তারেক রহমানের কাছে অভিযোগ

Bangla FMbyBangla FM
১১:১৪ am ৩০, মে ২০২৫
in সারাদেশ
A A
0

এস এম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিক মাহমুদুল হাসানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের বিরুদ্ধে। ভুক্তভোগী মাহমুদুল হাসান কালের কণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগের কাপাসিয়া প্রতিনিধি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লিখিত অভিযোগে মাহমুদুল হাসান বলেন, “সত্য সংবাদ প্রকাশ করায় কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি ও প্রয়াত আ স ম হান্নান শাহের ছোট ছেলে রিয়াজুল হান্নানের চক্ষুশূলে পরিণত হয়েছি। তিনি বিভিন্ন সময় ফোনে ও প্রত্যক্ষভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

অভিযোগে তিনি আরও বলেন, সম্প্রতি রিয়াজুল হান্নানের নির্দেশে উপজেলা বিএনপির প্রবীণ নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয়, যাতে একজন চিত্রসাংবাদিক গুরুতর আহতসহ অন্তত ১২ জন সাংবাদিক আহত হন। এছাড়া জমি দখল, চাঁদাবাজি, মারামারি, এমনকি হত্যাকাণ্ডের মতো অপরাধেও তার অনুসারীরা জড়িত বলে তিনি অভিযোগ করেন।

মাহমুদুল হাসান বলেন, “আমি বিশ্বাস করি বিএনপি একটি সাংবাদিকবান্ধব দল। একজন নেতার অপকর্মে পুরো দলের বদনাম হোক, তা আমি চাই না। আমি বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন জানাচ্ছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং আমার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

এ বিষয়ে অভিযুক্ত শাহ্ রিয়াজুল হান্নানের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম