Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে দেশি-বিদেশি জাল টাকাসহ আটক ১, কোরবানির হাট টার্গেট ছিল

Bangla FMbyBangla FM
৫:৩৬ am ২৩, মে ২০২৫
in অপরাধ
A A
0

দেওয়ান মাসুকুর রহমান, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার দেশীয় জাল নোট ও ভারতীয় রুপিসহ এক জালিয়াতকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম যুগেন্দ্র মল্লিক (৪১), পিতা মৃত দেবেন্দ্র মল্লিক।

বৃহস্পতিবার (২২ মে) পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা (পিপিএম)।

গোয়ালঘরের খড়ের নিচে জাল টাকার আস্তানা

গোপন সংবাদের ভিত্তিতে ২১ মে সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় যুগেন্দ্র মল্লিককে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির গোয়ালঘরের খড়ের নিচ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জাল নোট।

উদ্ধারকৃত মালামাল:

  • দেশীয় জাল টাকা: ২,৭৭,২০০ টাকা
  • ভারতীয় জাল রুপি: ৩,৯০০ রুপি
  • নোটের বিভাজন:
    • ১০০০ টাকার নোট: ১৫৫টি
    • ৫০০ টাকার: ২০০টি
    • ২০০ টাকার: ১১১টি
    • ভারতীয় ৫০০ রুপি: ৫টি
    • ভারতীয় ২০০ রুপি: ৭টি
  • অতিরিক্ত: ১টি বাটন মোবাইল (সিম্ফনি এল৪৬), ১২টি কাগজের খাকি খাম

ঈদকে সামনে রেখে জাল টাকার পরিকল্পনা

অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুগেন্দ্র মল্লিক স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে জাল টাকার কারবারে যুক্ত এবং কোরবানির হাটে ছাড়ার উদ্দেশ্যে এই জাল টাকা নিয়ে এসেছিল।

পূর্বেও জাল টাকার মামলায় গ্রেপ্তার

তিনি আরও জানান, এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীমঙ্গল থেকে র‍্যাব কর্তৃক প্রায় ৭০ লাখ টাকার জাল টাকা এবং ১৪ লাখ টাকার ভারতীয় রুপিসহ গ্রেপ্তার হয়েছিল এই ব্যক্তি।

এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ)(বি) ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম