বিশেষ প্রতিনিধি:
১৭জানুয়ারী,২০২৬,শনিবার,হালিশহর গার্নাস পয়েন্ট এ অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক বিশ্বতান কর্তৃক আয়োজিত পিকনিক-২০২৬।
পিকনিকে উদ্বোধক হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি দীপক কুমার পালিত,প্রধান অতিথি ছিলেন লায়ন এ এম মুন্না চৌধুরী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, এডমিন বন্ধু শক্তি ক্লাব-২০০০।প্রধান বক্তা হিসেবে ছিলেন দোস্ত মোহাম্মদ বিশিষ্ট রাজনীতিবিদ,সাধারণ সম্পাদক চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টরস।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক কমল দাশ সহ রেডিও ও টেলিভিশনে শিল্পীগণ,গুণী মানুষ,মিডিয়া ব্যক্তিত্ব,কলাকুশলী,উপদেষ্টামন্ডলী,কমিটি মেম্বার,উদ্যোক্তা,প্রতিযোগিরা,অভিভাবকবৃন্দ প্রমুখ।
এই পিকনিক আনন্দ, হাসি, গেমস,ভোজন,কেক কাটা,সাংস্কৃতিক আর বন্ধু-পরিবারের সাথে স্মরণীয় কিছু মুহূর্ত কাটানো ছিলো। প্রাকৃতিক পরিবেশে একদিনের পিকনিকে যেন প্রাণ জুড়ানো আনন্দে ভরে ওঠেছিল। কেউ কেউ পিকনিকে খুঁজেছেন নস্টালজিক হয়ে যাওয়ার স্মৃতি।

