সদরপুর উপজেলা(ফরিদপুর) প্রতিনিধি:
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় আন্তর্জাতিক অভিবাসন এবং জাতীয় প্রবাসী দিবস২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৮ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা নুরুন্নাহার বেগমের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন,কৃষিকর্মকর্তা নীটুল রায়,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা নবনীতা নন্দী, ব্র্যাক মাইগ্রেশনের মামুনুর রশীদ,আইসিটির সহকারী প্রোগ্রামার কাজী নুরুল হক সহ সরকারেরব বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা,শিক্ষক, বিদেস ফেরত কর্মী, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। প্রশিক্ষন নিয়ে বৈধ চ্যানেলে প্রবাসে গেলে দেশের অর্থনীতিতে প্রবাসীরা আরো বেশী ভূমিকা রাখতে পারবেন। বেশির ভাগ ক্ষেত্রে রেমিট্যান্স যোদ্ধারা প্রশিক্ষন না নিয়ে যাওয়ার কারনে প্রতারনার শিকার হয়। অনেকে আবার দালালের মাধ্যমে অবৈধভাবে বিদেশ যাওয়ার কারনে নিজের জীবনই ঝুকির মধ্যে ফেলে দেয়। তিনি আরো বলেন, দালালের খপ্পরে না পরে প্রশিক্ষন নিয়ে বৈধ উপায়ে আপনারা বিদেশ যাবেন। বিদেশ গমনে ইচ্ছুক ব্যাক্তিদের জন্য সদরপুরে একটি প্রশিক্ষন কেন্দ্র(টিটিসি) স্থাপনের পরিকল্পনার কথাও বলেন তিনি।

