Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাঁঠালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

Tanazzina TaniabyTanazzina Tania
৬:০৬ pm ০৯, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
ঝালকাঠি প্রতিনিধি :
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্বতা” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, মানববন্ধন ও আলোচনা সভা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আবদুল হালিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খন্দকার মোস্তফা কামালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মো. সাইদুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নকিরুল ইসলাম, শিক্ষার্থী জেবা ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগম, আওরাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মামুন, পিএফজি বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ফারুক হোসেন খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার কে. এম. জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীল, কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, কাঁঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ডা. দিলিপ চন্দ্র হাওলাদার, সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর, ছালমা বেগমসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের প্রধানগন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম