Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

Tanazzina TaniabyTanazzina Tania
২:২০ pm ০৬, জানুয়ারী ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি আদায়ে রাজধানীতে ‘মার্চ ফর ইনসাফ’ শীর্ষক বিশাল পদযাত্রা কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের ‘হাদি চত্বর’ থেকে এই পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব, সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে পুনরায় শাহবাগে এসে শেষ হওয়ার কথা রয়েছে। কর্মসূচিতে প্রায় ১০টি পিকআপে করে নেতাকর্মীরা স্লোগান ও বক্তব্য দিচ্ছেন। এসময় ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এমন নানা প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিচের চারটি দাবি তুলে ধরেন: ১. হাদি হত্যার পরিকল্পনাকারী, সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। ২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। ৩. ভারত খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। ৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার করতে হবে।

ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ জানান, শহীদ হাদি হত্যার বিচার দীর্ঘদিন ঝুলে থাকায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা হুশিয়ারি দিয়ে বলেন, শুধু খুনি নয়, পর্দার আড়ালের পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পদযাত্রা চলাকালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত পথসভাও করছে সংগঠনটি।

Tags: ‘মার্চ ফর ইনসাফ’শহীদ শরীফ ওসমান হাদি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম