জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট প্রদানে উজ্জীবিতকরণ, গণভোটের প্রচারণা এবং নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, এবং পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল।
সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, সুনামগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছার উদ্দিন এবং দরগাপাশা ইউপি চেয়ারম্যান ছুফি মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী আতিউর রহমান, শান্তিগঞ্জ ৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক মামুন আহমেদ, শান্তিগঞ্জ থানার এসআই নোবেল সরকার এবং মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীসহ আরও অনেকে।
সভায় নির্বাচনী আচরণ বিধি মেনে ভোট প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয় এবং জনগণকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে ভোট প্রদানে উজ্জীবিত করার আহ্বান জানানো হয়।

