ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আঙ্গারিয়া এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনসাধারণ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতের দিকে তাকে আটক করা হয়।
আটককৃত ওই নারীর নাম ফাতেমা। তিনি আবুবকর-এর স্ত্রী। তার বাড়ি ভারতের আসাম রাজ্যের কোকরাজার জেলার গৌরীপুর থানাধীন খুতাবাগরা গ্রামে।
স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে শনিবার (২৭ ডিসেম্বর) থানা পুলিশ আইনগত প্রক্রিয়া শেষে তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

