Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৬ pm ১৭, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
বাকেরগঞ্জে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা

বাকেরগঞ্জে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা

বাকেরগঞ্জ, বরিশাল, প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে আধুনিক চিকিৎসা ও রোগ নির্ণয় সেবা নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার। পৌর এলাকার সাহেবগঞ্জে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন সেলিনা হোসাইন বাবলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার। এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, এতদিন বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষার জন্য বাকেরগঞ্জের বাসিন্দাদের বরিশাল শহরে যেতে হতো। এতে সময় ও অর্থ—দুটিই ব্যয় হতো। নতুন এই ডায়াগনস্টিক সেন্টার চালু হওয়ায় স্থানীয়ভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজ করবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এখানে Fully Automated Analyzer, ডিজিটাল আল্ট্রাসনোগ্রাফি (USG), ইসিজি (ECG), ইকোকার্ডিওগ্রামসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়েছে। এছাড়া সিবিসি (CBC), আরবিএস (RBS), লিপিড প্রোফাইল, থাইরয়েড ফাংশন, হরমোন পরীক্ষা, এইচবিএসএজি (HBsAg), ডেঙ্গু, কোভিড-১৯সহ বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা করা হবে।

কর্তৃপক্ষ জানায়, অভিজ্ঞ টেকনিশিয়ান ও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের সেবা দেওয়া হবে। জরুরি রিপোর্ট দ্রুত সরবরাহের পাশাপাশি নারী রোগীদের জন্য অভিজ্ঞ মহিলা টেকনিশিয়ানের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, “বাকেরগঞ্জের মানুষের জন্য উন্নত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা শুধু একটি ডায়াগনস্টিক সেন্টার নয়, মানুষের আস্থার একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।”

Tags: ডায়াগনস্টিকবাকেরগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম