Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৬ দিন পর লাইফ সাপোর্ট ছাড়া ইমতিয়াজ, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে

Taslima TanishabyTaslima Tanisha
৫:১৪ pm ০৬, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, সারাদেশ
A A
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে গুরুতর আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ইমতিয়াজ আহমেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ছয় দিন ধরে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকার পর আজ শনিবার দুপুরে চিকিৎসকেরা পরীক্ষামূলকভাবে তাঁর লাইফ সাপোর্ট খুলে দিয়েছেন। তবে তাঁকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

গত ৩০ আগস্ট দিবাগত রাতে শুরু হওয়া সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পান ইমতিয়াজ। এরপর থেকে নগরের পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর কনশাস লেভেল আগের তুলনায় বেড়েছে এবং এখন তিনি হাত-পা নাড়াতে পারছেন ও পরিবারকে চিনতে পারছেন।

আজ সকাল ১১টায় দ্বিতীয়বার মেডিকেল বোর্ড বসে ইমতিয়াজের অবস্থা মূল্যায়ন করে লাইফ সাপোর্ট খোলার সিদ্ধান্ত নেয়। বোর্ডে নিউরোসার্জন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞসহ চারজন চিকিৎসক অংশ নেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত তাঁর মাথায় নতুন কোনো রক্তক্ষরণ নেই।

ইমতিয়াজের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সাড়া দিচ্ছেন, তবে পুরোপুরি জ্ঞান ফেরেনি। উন্নত চিকিৎসার জন্য মেডিসিন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানও নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ও প্রক্টরসহ দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। স্থানীয় বাসিন্দারাও এতে ক্ষতিগ্রস্ত হন।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম