Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনে ইমরান হোসেন গ্রেপ্তার

Taslima TanishabyTaslima Tanisha
৭:১৫ pm ০৬, নভেম্বর ২০২৫
in অপরাধ
A A
0

আব্দুস সালাম মোল্লা,স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের চরভদ্রাসন থানার পুলিশ সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) অনুযায়ী মো. ইমরান হোসেন (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। তিনি চরভদ্রাসন উপজেলার বেপারী ডাঙ্গী গ্রামের মৃত মো. খলিল বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইমরান হোসেনের বিরুদ্ধে এ আইনসহ মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে চরভদ্রাসন থানায় দায়ের হওয়া মামলাসমূহ—
এফআইআর নং ৫/৮৯ (১৩ ডিসেম্বর ২০১৭), ৩/৬০ (৪ জুলাই ২০১৮), ৮/১৬ (১৯ ফেব্রুয়ারি ২০২০), ৪/২৩ (১৫ এপ্রিল ২০২০), ১/৪৫ (২ আগস্ট ২০২২), ৪ (৭ নভেম্বর ২০২৪) এবং সর্বশেষ ১ (২ অক্টোবর ২০২৫)।

এসব মামলায় তার বিরুদ্ধে হামলা, গুরুতর আঘাত, চুরি, চাঁদাবাজি, ভয়ভীতি ও হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬ ইত্যাদি ধারায় অভিযোগ আনা হয়েছে।

গতকাল সকাল ৮টার দিকে ওসি সিরাজউল্লাহ খানের নেতৃত্বে এসআই ফরহাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করেন। পরে ৫ অক্টোবর দুপুর ১টার দিকে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. রজিউল্লাহ খান বলেন,“ইমরান হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার, ভয়ভীতি সৃষ্টি এবং সংগঠন পরিচালনার অভিযোগ থাকায় প্রমাণিত হলে আজীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম