Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাতীবান্ধায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

Nuri JahanbyNuri Jahan
৬:১৯ pm ০৩, নভেম্বর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সরকারি জমি দখল করে নির্মিত দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩ নভেম্বর) সকালে সিন্দুর্ণা ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা ও সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে হাটখোলা বাজার সরকারি জমিতে গড়ে ওঠে। সেখানে বার্ষিক ইজারা নিয়ে বাজার পরিচালিত হয়ে আসছে। বাজার ব্যবস্থাপনা অনুযায়ী উন্মুক্ত স্থানে বাজার বসার কথা থাকলেও কতিপয় অসাধু ব্যবসায়ী উন্মুক্ত স্থান দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করে ভাড়া দিতে শুরু করেন। এতে বাজার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের পাশাপাশি পথচারী ও বাজারকারীদের চলাচলে ভোগান্তি বাড়ে। প্রকৃত ব্যবসায়ীরা জায়গার অভাবে ব্যবসা করতে না পারলেও অবৈধ ঘরে উচ্চমূল্যে জামানত ও ভাড়া নিয়ে ব্যবসা করতে বাধ্য হন।

উপজেলা প্রশাসন একাধিকবার নোটিশ ও মাইকিং করার পরও দখলদাররা স্থাপনা না সরানোয় শেষ পর্যন্ত অভিযানে নামে প্রশাসন। উচ্ছেদে বাজার এলাকা অবৈধ দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

এদিকে উপজেলা প্রশাসন জানায়, সরকারি জমি দখল ও বাজার ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম