Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সোহেল হত্যা: কাদের-শামীমের নামে মামলায় উত্তাল সিদ্ধিরগঞ্জ

Bangla FMbyBangla FM
১:০০ pm ২৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আগুনে পুড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ১৫০-২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত যুবক সোহেল আহমদ (২১) পেশায় একজন টাইলস মিস্ত্রি এবং সিলেট জেলার বাসিন্দা।

শনিবার (২৪ মে) সকালে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২২ মে রাতে নিহত সোহেলের সহকর্মী ও বন্ধু আব্দুল হামিদ চৌধুরী ওরফে ফরহাদ (২১) বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের ‘প্রিয়ম নিবাস’ ভবনের ডাচ বাংলা ব্যাংকের কার্যালয়ে টাইলস লাগানোর কাজ করছিলেন সোহেল ও ফরহাদ। এ সময় ভবনের নিচে ছাত্র-জনতার একটি প্রতিবাদ সমাবেশ চলছিল।

এজাহারে অভিযোগ করা হয়েছে, প্রধান আসামি ওবায়দুল কাদেরের নির্দেশে এবং শামীম ওসমানের উপস্থিতিতে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা। একপর্যায়ে তারা প্রিয়ম নিবাস ভবনে আগুন ধরিয়ে দেয়। আগুনের সূত্রে বন্ধুর প্রাণ বাঁচাতে ফরহাদ লাফিয়ে নিচে পড়ে পালাতে সক্ষম হলেও সোহেল ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়ে প্রাণ হারান।

নিহতের পরিবারের সম্মতিতে ফরহাদ মামলার বাদী হন। মামলায় আওয়ামী লীগের স্থানীয় ১৫০-২০০ নেতাকর্মীকেও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Tags: কাদের-শামীমের নামে মামলায় উত্তাল সিদ্ধিরগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম