Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় বিস্ফোরকসহ একাধিক মামলার বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার 

Bangla FMbyBangla FM
১০:৩০ am ০৪, মে ২০২৫
in অপরাধ
A A
0

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় বিস্ফোরক ও বাড়িঘর ভাংচুর-অগ্নিসংযোগ মামলাসহ একাধিক মামলার আসামী উপজেলা বিএনপির বহিস্কৃত প্রচার সম্পাদক মো. নাছির মাতুব্বর (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (৪ মে)  দুপুর ২টার দিকে ফরিদপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করে সালথা পুলিশ। 

নাছির মাতুব্বর উপজেলার আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে ফরিদপুর শহর এলাকা থেকে বহিস্কৃত বিএনপি নেতা মো. নাছির মাতুব্বরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি বিস্ফোরক ও বাড়িঘর ভাংচুর- অগ্নিসংযোগ মামলাসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি সকালে হাসান আশরাফ বাড়িতে কিত্তা গ্রামে অতর্কিতভাবে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিএনপি নেতা নাছির মাতুব্বরের নেতৃত্বে। এ ঘটনায় নাছির মাতুব্বরসহ ৭৪ জনের নামে থানায় মামলা করা হয়।

ঘটনার দিন রোববার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক চৌধুরীর এমদাদ আলী সিদ্দিকী খসরু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নাছির মাতুব্বরকে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকের পদ থেকে বহিস্কার করা হয়।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম