Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরাইলি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন

Bangla FMbyBangla FM
১০:৪৬ am ০২, মে ২০২৫
in বিশ্ব
A A
0

ইসরাইলের একটি কৌশলগত বিমানঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি-সমর্থিত সামরিক বাহিনী। হাইফার নিকটবর্তী ‘রামাত দাভিদ’ ঘাঁটিতে এই হামলায় ব্যবহার করা হয় ‘প্যালেস্টাইন-২’ নামের একটি উচ্চগতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র। ইয়েমেনি বাহিনীর দাবি—এটি সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়।

ঘাঁটিটি ইসরাইলি বিমান বাহিনীর অন্যতম পুরনো ও কৌশলগত ঘাঁটি, যেখানে এফ-১৬ সহ বিভিন্ন যুদ্ধবিমান মোতায়েন রয়েছে, যা উত্তর ফ্রন্টে লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে অভিযানে ব্যবহৃত হয়। সরাসরি এই ঘাঁটিতে হামলা ইসরাইলের প্রতিরক্ষা ব্যুহে বড় ধরনের ফাঁকফোকরের ইঙ্গিত দেয়।

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, গাজার প্রতিরোধযোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে এবং ইয়েমেন ফিলিস্তিনিদের লড়াইয়ে পাশে থাকবে যতক্ষণ না আগ্রাসন থেমে যায়।

যদিও ইসরাইল এখনো এই হামলা স্বীকার বা অস্বীকার করেনি, বিশ্লেষকরা বলছেন—এটি সত্য হলে মধ্যপ্রাচ্যে নতুন একটি সামরিক বাস্তবতার জন্ম দেবে। বিশেষ করে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রযুক্তি এখনও বিশ্বের অনেক দেশের কাছেই অপ্রতুল।

এই হামলা এমন সময় ঘটল, যখন গাজা সংকট দ্বিতীয় বছরে গড়িয়েছে এবং ইসরাইল একাধিক ফ্রন্টে উত্তপ্ত বিরোধের মুখোমুখি। লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনকে ঘিরে একযোগে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা এখন আরও প্রকট হয়ে উঠেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম