Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাজিরায় জেলেদের মাঝে ৪০ টি বকনা বাছুর বিতরণ

Bangla FMbyBangla FM
১:৪৬ pm ২৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাওন বেপারী, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে ৪০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় এ বাছুর বিতরণ করা হয়। প্রকল্পের অংশ হিসেবে ৪০ জন নিবন্ধিত অসহায় জেলেকে একটি করে বকনা বাছুর ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন—

  • উপজেলা প্রকৌশলী মো. ইমন মোল্লা,
  • উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসরাফিল হোসেন,
  • জামায়াতে ইসলামীর জাজিরা উপজেলার সূরা সদস্য মাসুম বিল্লাহ,
  • স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাবেরী রায় বলেন,
“দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলায় খাল-বিল বেষ্টিত ৪৯টি উপজেলায় ‘দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো—

  • দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ,
  • মৎস্য উৎপাদন বৃদ্ধি,
  • ধানক্ষেতে মাছ চাষের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি,
  • প্রশিক্ষিত জনবল গড়ে তোলা এবং
  • মৎস্য খাতকে আরও টেকসই করা।”

তিনি আরও বলেন, “এই প্রকল্পের আওতায় মাছের অভয়াশ্রম গঠন, বিল নার্সারি, প্রদর্শনী খামার স্থাপন ও মৎস্য আইন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি দেশের পুষ্টি নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম