Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
৮:১৩ am ২৩, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে গৃহবধূ আসমা বেগমকে (৫৫) গলা কেটে হত্যার ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার কলসকাঠী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের জালাল হাওলাদারের ছেলে মোস্তফা হাওলাদার (৪০) এবং তার ছেলে শফিকুল ইসলাম (১৫)। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম।

পুলিশ সূত্র জানায়, গত ১৭ জুন সন্ধ্যায় আসমা বেগমকে তার নিজ ঘরে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় অভিযুক্তরা। স্বজনেরা পরে তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আসমার স্বামী আবুল হোসেন জানান, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। ঘটনার আগে স্ত্রী তাকে মোবাইলে শেষবারের মতো বাসায় ফিরে আসার অনুরোধ করেন। বাড়ি ফিরে তিনি স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পান।

পরদিন ১৮ জুন নিহতের ছেলে আছিম বিল্লা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং: ২৯)। মামলায় শুরুতে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মামলার তদন্তের ভিত্তিতে পাঁচ দিনের মাথায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Tags: গলা কেটে হত্যাবাবা-ছেলে গ্রেপ্তা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম