Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নিয়ামতপুরে খাল খননের টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা

Bangla FMbyBangla FM
৭:৩৯ am ২৩, জুন ২০২৫
in অন্যান্য
A A
0

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পতকৈল-মোহাম্মদপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির খাল খননের কাজে নিয়োজিত এক্সকাভেটর (ভিকু) মালিক মো. নুরুজ্জামান অভিযোগ করেছেন, তার প্রাপ্য খননকাজের বিলের বড় একটি অংশ আত্মসাৎ করেছেন সমিতির সহ-সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মাহতাব প্রধান।

ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, প্রতি ১০০ মিটার খাল খননের জন্য ৫৯ হাজার টাকা চুক্তিতে ৩,৮০০ মিটার মাটি কাটা হয়, যার মোট বিল ২২ লাখ ৪২ হাজার টাকা। সমিতির পক্ষ থেকে নগদ ও জ্বালানী খরচ বাবদ ১৫ লাখ ৯৮ হাজার টাকা দেওয়া হলেও বাকি ৬ লাখ ৪৪ হাজার টাকা ফেরত পেতে বারবার যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। বরং সমিতির সহ-সভাপতি টাকা পরিশোধে অস্বীকৃতি জানান এবং নানা অজুহাতে হয়রানি করেন।

এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশ হলেও প্রতিশ্রুত টাকা প্রদান না করায় মো. নুরুজ্জামান বাধ্য হয়ে সহকারী পুলিশ সুপার, মান্দা সার্কেল বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ নেতা মাহতাব প্রধান বিএনপি নেতা ইব্রাহিমের প্রভাব দেখিয়ে প্রাপ্য টাকা না দেওয়ার হুমকি দিয়েছেন।”

ভুক্তভোগী আরও বলেন, “আমি কোনো রাজনৈতিক দল করি না। শুধু খাল খননের সঠিক পারিশ্রমিক চাই। বারবার যোগাযোগ করেও প্রতিকার না পেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।”

অন্যদিকে, সহ-সভাপতি মাহতাব প্রধান সাংবাদিকদের জানান, “নুরুজ্জামান কোনো টাকা পাবে না।” তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য না দিয়েই স্থান ত্যাগ করেন এবং মিডিয়া প্রতিনিধিদের সাথেও অসদাচরণ করেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) জাকির হোসেন বলেন, “খাল খননের অর্থ আত্মসাতের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tags: অপরাধকা আত্মসাতদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম