Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মির্জা ফখরুলের সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক, আলোচনায় নির্বাচন ও দ্বিপাক্ষিক স্বার্থ

Bangla FMbyBangla FM
৯:৩৭ am ২২, জুন ২০২৫
in রাজনীতি
A A
0

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক বৈঠক করেছেন। রোববার (২২ জুন) বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আমীর খসরু জানান, বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তিনি বলেন, “নির্বাচনের দিনক্ষণ নিয়ে আমরা একটি মোটামুটি জায়গায় পৌঁছেছি। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে একটি সাধারণ স্বস্তি তৈরি হয়েছে, যা শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অংশীদারদের মাঝেও স্বস্তি এনে দিয়েছে।”

তিনি আরও জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আগ্রহ দেখানো হয়েছে এবং এ বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ থেকে দেশে একটি নির্বাচনমুখী পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

সংস্কার সংক্রান্ত প্রশ্নের জবাবে খসরু বলেন, “মতপার্থক্য থাকা স্বাভাবিক। যেসব বিষয়ে ঐকমত্য হবে, তা নিয়েই আমরা এগোবো। আশা করা যাচ্ছে, আগামী এক মাসের মধ্যেই সমাধানে পৌঁছানো সম্ভব হবে।”

এছাড়া, নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করার প্রসঙ্গে আমীর খসরু বলেন, “আগে মামলার সুযোগ ছিল না, এখন যেহেতু সুযোগ এসেছে, মামলা হওয়া স্বাভাবিক বিষয়।” পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম