Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

Bangla FMbyBangla FM
১১:৩৫ am ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
“দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই স্লোগানে সিরাজগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মু. আহসান শহীদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মশকর আলী, সিনিয়র উদ্যাণতত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ অ্যামেলিয়া জান্নাত এবং কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাইদী রহমান ও মারুফা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, এনজিওকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “দেশীয় ফল আমাদের ঐতিহ্য ও পুষ্টির অন্যতম উৎস। এসব ফলের মাধ্যমে আমরা খাদ্যনিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের পথও খুলে দিতে পারি। ফল মেলার মতো উদ্যোগ মানুষকে দেশীয় ফলের প্রতি আগ্রহী করে তুলবে এবং কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।”

মেলায় ১১টি স্টলে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, তেঁতুল, জাম্বুরা, তাল, বেল, ডালিম, ডইয়া, লটকনসহ দেশীয় নানা প্রজাতির ফল প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও ফলের চারা বিক্রিও চলছে।

মেলার দ্বিতীয় ও তৃতীয় দিনে কৃষি বিষয়ক সেমিনার, ফলচাষে উৎসাহ প্রদানমূলক সভা ও চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই ফল মেলা চলবে ২১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম