Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রার্থীদের জানমালের নিরাপত্তা না দিতে পারলে পদত্যাগ করুন

Taslima TanishabyTaslima Tanisha
৫:০১ pm ১৩, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, তফসিল ঘোষণার ২৪ ঘন্টা পার হতে না হতে ইনকিলাব মঞ্চের মূখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর প্রকাশ্যে যেভাবে নগ্ন হামলা হলো তাতে আমরা হতভাগ। তিনি বার বার বলেছিলেন যে কোন সময় আমার উপর আক্রমন হতে পারে। তার আশঙ্কাই সত্য হলো।

প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন প্রার্থীদের জানমালের নিরাপত্তা দিতে না পারলে পদত্যাগ করুন। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় স্মরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় রাজধানীতে অবস্থিত এনডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ স্মরণ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

অনুষ্ঠানে এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি আরো বলেন, শহীদ বুদ্ধিজীবীদের হত্যা ছিল জাতিকে মেধাশূন্য করার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার ক্ষত আজও জাতির ইতিহাসে গভীরভাবে রয়ে গেছে। দোয়া মাহফিলে বক্তারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সম্প্রতি সন্ত্রাসী হামলায় আহত শরীফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। স্মরণ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন এনডিপির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ফরিদ উদ্দিন ভূইয়া, ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান, রাজু আহমেদ, যুগ্ম মহাসচিব গোলাম মোস্তফা রাজু, সহকারী মহাসচিব হায়াত মাহমুদসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষাংশে নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শরীফ ওসমান হাদির সুস্থতার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানানো হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম