Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খেলোয়াড়রা সহযোগিতা না করলে কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে : সিইসি

Tanazzina TaniabyTanazzina Tania
১:০৮ pm ১৩, নভেম্বর ২০২৫
in Lead News, জাতীয়
A A
0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতা হারাবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, “রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, আর নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে। কিন্তু খেলোয়াড়রা যদি সহযোগিতা না করে, তাহলে কমিশনের নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”

তিনি আরও বলেন, পোস্টার নিষিদ্ধ করার পরও রাজধানীজুড়ে পোস্টারে শহর ভরে গেছে। “ইসি যখন পোস্টার নিষিদ্ধ করেছে, তবুও এই চিত্র অনভিপ্রেত। দলগুলো যদি নিজ উদ্যোগে পোস্টার সরিয়ে নেয়, সেটিই হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনো ছাড় দেবে না,” যোগ করেন সিইসি।

বিশেষ পরিস্থিতি ও বিশেষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের সময় কমিশনের ওপর নানা ধরনের চাপ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ কারণে আগের চেয়ে কয়েকগুণ বেশি সহযোগিতা চেয়েছেন নির্বাচনে অংশীজনদের কাছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যপ্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিইসি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এখন এক বড় মুসিবত হয়ে দাঁড়িয়েছে। এটি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন।”

Tags: নির্বাচন কমিশনপ্রধান নির্বাচন কমিশনারপ্রশাসনরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম