Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দলগুলো একমত না হলে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ঠিক করবে কমিশন: আলী রীয়াজ

Taslima TanishabyTaslima Tanisha
১:৪৭ pm ০৫, অক্টোবর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

 ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে যদি রাজনৈতিক দলগুলো একমত না হন, তবে কমিশন অন্তর্বর্তী সরকারকে একাধিক প্রস্তাব উপস্থাপন করবে।

তিনি বলেন, “বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ছয়টি প্রস্তাব এসেছে। আমরা চাইছিলাম, এসব প্রস্তাবের মাধ্যমে একটি সমন্বিত প্রক্রিয়ায় পৌঁছানো যাক। যদি উপস্থিত ৩০টি রাজনৈতিক দল একমত হয়, তবে আমরা সেই প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে সরাসরি উপস্থাপন করতে পারব।”

আলী রীয়াজ আরও জানান, ১৬ সেপ্টেম্বরের আলোচনায় উঠে আসা বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হয়েছে। সেই ভিত্তিতে বাস্তবায়নের পথ নির্ধারণে কাজ চলছে। তিনি বলেন, “১৫ অক্টোবরের আগে এই প্রক্রিয়া সম্পন্ন করা আমাদের লক্ষ্য।”

প্রধান উপদেষ্টার নির্দেশনায় কমিশন দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আলী রীয়াজ বলেন, “বাস্তবায়ন প্রক্রিয়ায় সনদকে সকলের কাছে গ্রহণযোগ্য করে একটি রাজনৈতিক দলিলে পরিণত করা জরুরি।”

তিনি রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানান, দলগত বিবেচনার বাইরে গিয়ে সম্মিলিতভাবে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে, যা বাস্তবায়নের জন্য কমিশন বিশেষজ্ঞদের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করবে।

কমিশনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও ড. আইয়ুব মিয়া।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম