Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহে চুল কেটে দেওয়া বৃদ্ধের পরিচয় মিলেছে

Taslima TanishabyTaslima Tanisha
১১:১৪ am ২৬, সেপ্টেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

ময়মনসিংহের তারাকান্দায় প্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও দাড়ি কেটে দেওয়ার ঘটনা ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাজারে কয়েকজন ব্যক্তি ৭০ বছরের এক ফকিরকে ধরে মাথার জটলা চুল কেটে দেন।

ভুক্তভোগীর নাম হালিম উদ্দিন আকন্দ (৭০)। তিনি তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘ ৩৪ বছর ধরে মাথায় জটলা চুল রেখেছিলেন এবং স্থানীয়দের কাছে তিনি পরিচিত “হালিম ফকির” নামে। হজরত শাহজালাল (র.) ও শাহ পরানের (র.) ভক্ত এই বৃদ্ধ ঝাড়ফুঁক ও কবিরাজি করতেন।

হালিম উদ্দিন জানান, কয়েকজন টুপি-পাঞ্জাবি পরিহিত ব্যক্তি হঠাৎ বাজারে এসে তাকে ধরে চুল ও দাড়ি মেশিন দিয়ে কেটে দেয়। তিনি বলেন, “আমি তো পাগল না, আমি ফকির। তারা জোর কইরা আমারে ধরছে, বেহুঁশ হইয়া গেছিলাম। ওই দিন থেকে কাজকাম করতে পারি না।”

ঘটনার পর থেকে তিনি শারীরিক ও মানসিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার বড় ছেলে হাবিব জানান, বাবার চুল-দাড়ি কেটে দেওয়ার পর তিনি লজ্জায় ঘর থেকে বের হন না।

ঘটনাটি নিয়ে বাউল সম্প্রদায় ক্ষোভ প্রকাশ করেছে। ময়মনসিংহ বাউল সমিতি বলেছে, এটি একজন লোকশিল্পীর মৌলিক অধিকার হরণের ঘটনা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আঘাত। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আইনজীবী ও সাংস্কৃতিক কর্মীরাও এ ঘটনাকে নিন্দনীয় বলেছেন। তাদের মতে, এটি কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং মানবাধিকার লঙ্ঘন।

এ বিষয়ে তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, ভিডিওটি তাদের হাতে এসেছে। অভিযোগ করলে দোষীদের গ্রেপ্তার করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসাইনও আইনগত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম