Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না : মাহমুদুর রহমান

Tanazzina TaniabyTanazzina Tania
৭:৩০ pm ০২, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0
মো:দিল,সিরাজগঞ্জ:
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক দেওয়া বা না দেওয়ার বিষয়ে বলেছেন, আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেন, তাহলে আর কাউকে দিতে পারেন না। ওরা (এনসিপি) এসেছিল আমার কাছে। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে – আমি তাদের প্রতি দরদী। যদি তাদের দিয়ে দেয়, আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোন মামলা করব না।
আজ বুধবার (১ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের একটি রেস্টুরেন্টে নাগরিক ঐক্য আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বলেছে পিআর সংবিধানের নেই। তাই এই পদ্ধতিতে আমরা নির্বাচন করতে পারবনা। ঐক্যমত কমিশন তাদের প্রস্তাবনায় পিআর নিয়ে কোন প্রস্তাবনা দেয়নি। ওইটা দেখে একদল বলছে, ভোট হতে দেবোনা। আসলে এটা তো হতে পারে না। মানুষের বুঝের বাইরে যেয়ে কিছু করা ঠিক হবে না।
মাহমুদুর রহমান মান্না আরও বলেন, আমি আমার বন্ধুদের বলছি আপনারা অনেক কর্মসূচি দিয়েছেন, বিক্ষোভ কর্মসূচি দিয়েছেন, আলোচনা টেবিল থেকে চলে গেছেন। আন্দোলন এমন একটা পর্যায়ে গেছে, মানুষের হতাহতের পরিমাণ বেড়ে গেছে। আলোচনার মাধ্যমে সমাধান করুন।
তিনি আরও বলেন, রাজনীতিতে আল্লাহকে আনার দরকার কি? আল্লাহ কি পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছে?  আল্লাহ তাআলার আইনে পিআর বলতে কিছু আছে? সৎ লোকের শাসন চাই, তাই পিআর চাই। এসব বক্তৃতা না দেওয়ায় ভালো।
তিনি আরও বলেন, রাজনীতির রাজনীতির জায়গায় থাকুক ধর্ম মানুষের মনে থাকুক।  ধর্মের নাম করে ভোট চাইতে হবে, রাজনীতি করতে হবে, অন্যায় আবদার করতে হবে – এরকম হতে পারেনা। আমি কারো বিরোধিতা করছি না।
এসময় কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার, সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি নূর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম