Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমি আমার মেয়েদের সঙ্গে আরও বেশি দিন বাঁচতে চাই: তিন্নি

Taslima TanishabyTaslima Tanisha
৭:৪২ pm ০৩, অক্টোবর ২০২৫
in Semi Lead News, বিনোদন
A A
0

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি কানাডায় বসবাস করছেন কন্যা ওয়ারিশাকে নিয়ে। ব্যক্তিজীবনের নানা উত্থান-পতন পেরিয়ে নতুনভাবে জীবন সাজালেও তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকে ভক্তদের সঙ্গে ভাবনা ভাগ করে নেন।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন,

“আমি কখনো ডাক্তার দেখাইনি এই ভেবে যে, হয়তো বড় অসুখ হয়েছে। কিন্তু এবার নিজেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। টেস্টের রিপোর্ট ভালো আসুক, এজন্য সবার কাছে দোয়া চাইছি। আমি আমার মেয়েদের সঙ্গে আরও বেশি দিন বাঁচতে চাই।”

তিন্নি আরও লিখেছেন, “মানবজনম বড়ই মধুর, যদি হও মানুষ—এটা আমার কথা। আমার দাদু বলতেন, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর।”

২০০৬ সালে অভিনেতা আদনান ফারুক হিল্লোলকে বিয়ে করেছিলেন তিন্নি। এ সংসারে জন্ম নেয় কন্যা ওয়ারিশা। ২০১২ সালে বিচ্ছেদ হয়। এরপর ২০১৪ সালে আদনান হুদা সাদকে বিয়ে করেন তিনি। এ সংসারে আরিশা নামে এক কন্যা সন্তান রয়েছে। ২০১৭ সালে এ সংসারও ভেঙে যায়।

২০০২ সালে আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় পঞ্চম রানারআপ হন তিন্নি। এরপর মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে অভিনয় করেন। মোস্তফা সরওয়ার ফারুকীর ধারাবাহিক ‘৬৯’ দিয়ে ছোট পর্দায় যাত্রা শুরু করেন তিনি। পরে *‘ডুবসাঁতার’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘সে আমার মন কেড়েছে’*সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম