Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অরিজিৎকে আমিই ভুল বুঝেছিলাম: সালমান খান

Taslima TanishabyTaslima Tanisha
৭:১৪ pm ১৪, অক্টোবর ২০২৫
in বিনোদন
A A
0

বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে গায়ক অরিজিৎ সিংয়ের দ্বন্দ্বের খবর বহুদিন ধরে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। দু’জনই দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে সরাসরি মুখোমুখি হননি। অবশেষে, সালমান বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিগ বস ১৯-এর উইকেন্ড কা বার অনুষ্ঠানে সালমানের সঙ্গে স্ট্যান্ড-আপ কমেডিয়ান রবি গুপ্তা উপস্থিত ছিলেন। সেখানে সালমান স্পষ্ট করে জানান, তিনি এবং অরিজিৎ এখন ভালো বন্ধু এবং ‘ব্যাটল অফ সালওয়ান’-এ একসঙ্গে কাজ করছেন।

রবি গুপ্তা সালমানকে বলেন, তিনি সালমানের সামনে আসতে ভয় পাচ্ছিলেন, কারণ তার মুখের সঙ্গে অরিজিৎ সিংয়ের মিল রয়েছে। বিষয়টি শুনে সালমান হেসে খোলাখুলি জানান, অরিজিৎ তার খুব ভালো বন্ধু এবং তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা তার দিক থেকেই হয়েছিল।

২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন। সেই সময় অরিজিৎ খুবই সাদামাটা পোশাকে মঞ্চে ওঠেন। সালমান তখন মজা করে মন্তব্য করেছিলেন, “ঘুমাচ্ছিলে নাকি?” অরিজিৎ উত্তর দেন, “আরে আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।” দর্শকরা এই কথায় হাসলেও সালমান বিষয়টি ভালোভাবে নেননি।

এরপর ‘কিক’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘সুলতান’ সিনেমা থেকে অরিজিৎ সিংয়ের গান বাদ দেওয়া হয়। বিশেষ করে ‘সুলতান’ ছবির ‘জগ ঘুমেয়া’ গানটি পরে গেয়েছিলেন রাহাত ফাতেহ আলী খান।

২০১৬ সালে অরিজিৎ প্রকাশ্যে সালমানের কাছে ক্ষমা চেয়ে জানান, তিনি কখনোই সালমানকে অপমান করতে চাননি এবং বিষয়টি শুধুই একটি ভুল বোঝাবুঝি ছিল।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম