Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সমু চৌধুরী মাজারে ধ্যানমগ্ন, মানসিক ভারসাম্যহীন নন

news room1bynews room1
১০:১০ pm ১২, জুন ২০২৫
in বিনোদন
A A
0
সমু চৌধুরী,মুখী শাহ্ মিসকিন মাজারে

সমু চৌধুরী,মুখী শাহ্ মিসকিন মাজারে

ময়মনসিংহ প্রতিনিধি:

অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে রাস্তার ধারে একটি বটগাছের নিচে গামছা পরে শুয়ে থাকতে দেখা যায়। একজন পথচারী সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে। ছবির নিচে লেখা হয়— “মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আত্মীয়-স্বজনদের দৃষ্টি আকর্ষণ করছি।”

ছবিটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের এবং পাগলা থানা পুলিশের সহায়তায় সমু চৌধুরীকে উদ্ধার করা হয়।

তবে “মানসিক ভারসাম্যহীন” কথাটি গুজব বলেই প্রমাণিত হয়েছে। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন জানান, সমু চৌধুরী সুস্থ ও স্বাভাবিক আছেন। তাঁর মানসিক ও শারীরিক কোনো জটিলতা পাওয়া যায়নি।“আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম নিয়ে মাজারে গিয়ে তার সঙ্গে দীর্ঘ এক ঘণ্টা কথা বলেছি। তিনি স্বাভাবিক, সংলগ্ন এবং স্মৃতিশক্তিতে অক্ষুণ্ন। তিনি আমাদের সামনে তার পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন,” — বলেন ডা. জামাল।

সমু চৌধুরী জানান, তিনি একজন মাজারভক্ত। কাজের ফাঁকে নিয়মিত বিভিন্ন মাজারে ভ্রমণ করেন। এর আগেও তিনি এই জয়নাল আবেদীন মাজারে এসেছেন এবং এলাকা সম্পর্কে পরিচিত। এবারও তিনি নিজেই ঢাকার সোহরাওয়ার্দী এলাকা থেকে রওনা দেন।

পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম বলেন,“ওনার শারীরিক ও মানসিক অবস্থা স্বাভাবিক। এক কাপড়ে রওনা হয়ে সকালে গোসল করার পর অন্য কোনো কাপড় না থাকায় গামছা পড়ে গাছের নিচে শুয়ে ছিলেন। সেটির ভুল ব্যাখ্যায় ভাইরাল হয়েছে।”

তিনি আরও জানান, পরিবার ঢাকার মিরপুরে থাকে। তাদের সঙ্গে সমু চৌধুরীর যোগাযোগ হয়েছে এবং তাঁরা ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছেন।

এদিকে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু একটি ফেসবুক পোস্টে জানান, সমু চৌধুরী বর্তমানে অভিনয় শিল্পী সংঘের তত্ত্বাবধানে আছেন এবং তাঁকে নিরাপদে রাখার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সমু চৌধুরী দেশের একজন গুণী অভিনয়শিল্পী, বহু নাটক ও চলচ্চিত্রে তার অভিনয়ের ছাপ রেখেছেন। তিনি অবিবাহিত এবং ঢাকায় মা ও ছোট ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন।

Tags: অভিনয় শিল্পী সংঘময়মনসিংহমুখী শাহ্ মিসকিন মাজারসমু চৌধুরী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম