Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ নিষিদ্ধের সুপারিশ করল মার্কিন কমিশন, কড়া প্রতিক্রিয়ায় নয়াদিল্লি

Bangla FMbyBangla FM
৩:১৬ pm ২৬, মার্চ ২০২৫
in বাংলাদেশ, বিশ্ব
A A
0

মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন (ইউএসসিআইআরএফ) তাদের বার্ষিক রিপোর্টে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (র)-কে নিষিদ্ধ করার সুপারিশ করেছে। তবে এই সুপারিশকে একপেশে ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র সমালোচনা করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই রিপোর্ট ভারতের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা ব্যবস্থাকে বিকৃতভাবে উপস্থাপন করছে। তিনি বলেন, “এটি পক্ষপাতদুষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত মূল্যায়ন, যা ভারতের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ।”

নয়াদিল্লির দাবি, যুক্তরাষ্ট্রের কমিশন ভারতের বহুত্ববাদী সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধকে যথাযথ স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। বিজেপি সরকারের বক্তব্য, “গণতন্ত্র ও সহনশীলতায় বিশ্বাসী ভারতকে দুর্বল করার এই চক্রান্ত সফল হবে না।”

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই সম্প্রতি দাবি করেছে, ভারতে নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিসের (এসএফজে) নেতা গুরপতওয়ান্ত সিং পন্নুনকে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে ভারত সরকার এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, “এটি ভারতের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার।”

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, “গণতন্ত্র ও মানবাধিকারের ক্ষেত্রে ভারত কখনো কারও কাছে জবাবদিহি নয়। বরং, মার্কিন কমিশন নিজেই একটি উদ্বেগের বিষয়।”

নয়াদিল্লি স্পষ্ট করেছে, “ভারত তার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কখনো পিছপা হবে না। মার্কিন এই সুপারিশ আন্তর্জাতিক কূটনীতিতে একপেশে সিদ্ধান্তেরই প্রতিফলন।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম