Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২৫০০ কুরআন বিতরণ করেছে জবি ছাত্রশিবির

Bangla FMbyBangla FM
৪:০০ pm ১৮, মার্চ ২০২৫
in বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0

জবি প্রতিনিধি:

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান রমজান উপলক্ষে ২,৫০০ শিক্ষার্থীর হাতে কুরআন তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজে দেওয়া লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবে। তবে নিবন্ধনের শেষ তারিখ ২৩ মার্চ পর্যন্ত নির্ধারিত হলেও, নির্দিষ্ট সংখ্যক কুরআন শেষ হয়ে গেলে এই কার্যক্রম বন্ধ হয়ে যাবে। উল্লেখযোগ্য বিষয় হলো, ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কেউ চাইলে এ উপহার গ্রহণ করতে পারবে।

এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাফিজুর রহমান বলেন, “ছাত্রশিবিরের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মুসলিম হিসেবে আমাদের কুরআন পড়া ও তার মর্ম অনুধাবন করা উচিত। শিবিরের এমন পদক্ষেপ শিক্ষার্থীদের উৎসাহিত করবে। আশা করি, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম তারা অব্যাহত রাখবে।”

জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম জানান, “শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক উৎকর্ষ সাধনে আমরা সব সময় চেষ্টা করি। রমজান উপলক্ষে ২,৫০০ শিক্ষার্থীকে কুরআন উপহার দেওয়ার উদ্যোগ তারই অংশ। আজ প্রথম দিনে ৫০০ শিক্ষার্থীর হাতে কুরআন পৌঁছে দেওয়া হয়েছে, এবং শিগগিরই বাকি অংশ বিতরণ সম্পন্ন হবে।”

Tags: জবি ছাত্রশিবির
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম