Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে ১০২৪ পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

Taslima TanishabyTaslima Tanisha
৪:৩৪ pm ১১, জানুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এক হাজার ২৪ পিস ইয়াবাসহ একই পরিবারের তিন মাদক কারবারি আটক হয়েছে। আটককৃতরা হলেন মোহাম্মদ হোসেনের ছেলে খুরশিদ হোসেন (৩০), তার স্ত্রী জেমি ও শ্যালক মোহাম্মদ টেনি।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত ১০ টার দিকে শহরের মিস্ত্রিপাড়ার মন্দির রোড এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। রাতে নীলফামারী ডিবি অফিসে জিজ্ঞেসাবাদ শেষে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়।

নীলফামারীর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতলুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির ছাদে থাকা একটি টুলের পায়ার ভেতরে বিশেষ কৌশলে রাখা পলিথিনে মোড়ানো এক হাজার ২৪ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ওই তিন জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, খুরশিদ এর আগেও ইয়াবাসহ আটক হয়েছিল। সে একজন পেশাদার মাদক কারবারি। কাপড় ব্যবসায়ী পরিচয়ের আড়ালে মাদক বিক্রিই তার মূল কাজ। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এর আগে খুরশিদ শহরের ইসলামবাগ এলাকায় এই কারবার করতো। সেখানকার লোকজন কঠিন প্রতিরোধ গড়ে তুলে তাকে এলাকা থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। পরে সে মিস্ত্রিপাড়ায় তার আস্তানা গাড়ে। এক বছর আগে মিস্ত্রিপাড়ার এই বাসা কিনেছে। এলাকার লোকজন প্রথম থেকেই বাধা দেয়। কিন্তু একজন রাজনৈতিক নেতার শেল্টারে সে এলাকাবাসীকে হয়রানি করতে থাকে। তখন প্রতিবাদ আন্দোলন ও সংবাদ সম্মেলনও করা হয়। কিন্তু প্রশাসন কোন ভ্রুক্ষেপ করেনি।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম