Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাজিরায় বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

Nuri JahanbyNuri Jahan
৪:১৬ pm ০৮, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

‎শাওন বেপারী, ‎শরীয়তপুর প্রতিনিধি :

‎‎জাজিরায় স্থানীয় বিএমপির এক নেতার বিরুদ্ধে নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ তুলে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাজিরা উপজেলা বিএনপি সহ সভাপতি সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবরের বিরুদ্ধে স্থানীয় ভুক্তভোগীরা এসব অভিযোগ তুলে ধরেন।

‎‎০৮ ডিসেম্বর ২০২৫ (সোমবার) সকাল ১০টায় জাজিরার গুরুত্বপূর্ণ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজকরা সংবাদ সম্মেলন করেন।

‎‎আয়োজকরা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলদারিত্ব, ভয়ভীতি প্রদর্শনসহ নানামুখী অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা বহুদিন ধরে অভিযোগ করলেও সঠিক বিচার না পাওয়ায় বাধ্য হয়ে এ কর্মসূচির আয়োজন করেছেন তারা।

‎‎সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

‎‎ভুক্তভোগী সোবাহান মাদবর বলেন, দীর্ঘদিন ধরে আমাদের অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে। ভয়ভীতি ও হুমকির কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বহুবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো ফল পাইনি। তাই প্রশাসনের কাছে ন্যায়বিচারের আবেদন জানাচ্ছি।

‎‎সানি মাদবর জানান, আমাদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়। পরিবার নিয়ে আতঙ্কে থাকতে হয়। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি হোক।

‎‎মুন্না মাদবর বলেন, যে ধরনের ভয়ভীতি ও জুলুম আমাদের ওপর চালানো হচ্ছে তা অসহনীয় হয়ে উঠেছে। অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। তাই প্রশাসনের হস্তক্ষেপই এখন একমাত্র আশা।

‎‎জসিম মাদবর বলেন, এলাকার সাধারণ মানুষ আতঙ্কে থাকে। কেউ মুখ খুলতে সাহস পায় না। আমরা আজ মানববন্ধন করেছি যেন কর্তৃপক্ষ সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়।

‎‎ইকবাল মাদবর বলেন, হয়রানির শিকার হচ্ছি। ধৈর্য্যের সীমা অতিক্রম করায় আমরা আজ প্রকাশ্যে কথা বলতে বাধ্য হয়েছি। আমাদের শুধু নিরাপদে থাকতে দিন।

‎‎আবিত কাজী বলেন, এ সমস্যা আমাদের কয়েকজনের নয়—পুরো এলাকার শান্তি বিনষ্ট হয়েছে। আমরা চাই প্রশাসন এগিয়ে এসে নিরপেক্ষ তদন্ত করুক। অপরাধী যেই হোক, বিচার হোক।

‎‎আয়োজকরা জানান, সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবরের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে এলাকায় শান্তি ফিরে আসবে বলে তারা বিশ্বাস করেন।

‎

Tags: বিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম