Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফুলছড়িতে ব্রহ্মপুত্রের নদের ভাঙন প্রতিরোধ ও স্থায়ী সমাধানের দাবীতে মানববন্ধন

Bangla FMbyBangla FM
১১:০৩ pm ০১, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি):

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকায় বসতবাড়ি ও আবাদি জমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ভাঙনকবলিত এলাকার জনগণের আয়োজনে ব্রহ্মপুত্র নদের পাড়ে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শত শত ভুক্তভোগী ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও গাইবান্ধা-৫ আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, স্থানীয় ইউপি সদস্য ছায়দার রহমান, সমাজসেবক মজনুর রশিদ ও বিএনপি নেতা ফারুক মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, গত এক মাস ধরে উড়িয়া ইউনিয়নের ককাইমারী, ব্যাপারীপাড়া, আকন্দপাড়া, জোলাপাড়া ও ভাটিয়াপাড়া গ্রামে অব্যাহত ভাঙনের কারণে শত শত পরিবার গৃহহীন হচ্ছে এবং একরের পর একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

বক্তারা দ্রুত জরুরি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ ও স্থায়ী সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপের জোর দাবি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম