Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পুলিশি হয়রানির ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৪ pm ১১, মে ২০২৬
in সারাদেশ
A A
0

দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

পুলিশি হয়রানি ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) শ্রীমঙ্গল শাখা।

সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টায় শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ফারিয়া শ্রীমঙ্গল শাখার সভাপতি দেবব্রত দত্ত হাবুল। সাধারণ সম্পাদক জামাল মুসরাফিয়ার সঞ্চালনায় এতে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মকর্তারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নন। তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ। চিকিৎসা সেবার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থেকে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।”

মানববন্ধনে বক্তব্য রাখেন অপসোনিনের এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির, বিকন ফার্মার এমপিও আজিজুর রহমান, এরিস্টো ফার্মার এমপিও মোহাম্মদ আলী, এভারেস্ট ফার্মার এমপিও আসাদুর রহমান এবং জিসকার এমপিও হুমায়ূন নাসির প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, রোগীর দালাল চক্র ধরতে গিয়ে অনেক সময় ঔষধ প্রতিনিধিদেরও পুলিশি হয়রানি ও গ্রেফতারের শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ সময় তারা প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানি বন্ধের দাবি জানান।

তারা আরও বলেন, দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় দ্রুত নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং পেশার সম্মান রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে ঔষধ কোম্পানির মালিকপক্ষের কার্যকর ভূমিকার অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম