Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নান্দাইলে পাথর ব্যবসায়ী-শ্রমিকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

Tanazzina TaniabyTanazzina Tania
৩:২১ pm ২৩, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
হুমায়ুন কবির,উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশুলী ইউনিয়নের তারেরঘাট বাজারের পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের নিয়ে মিথ্যা অপ-প্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ (২৩ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় তারেরঘাট বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা প্রতিবাদ সমাবেশে বলেন, দীর্ঘদিন ধরে তারেরঘাট বাজারে বৈধভাবে পাথর ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু সম্প্রতি কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন ভুয়া আইডি থেকে পাথর ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা,অপ-প্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীরা শুধু সামাজিকভাবে হেয় হচ্ছেন না, পাশাপাশি তাদের ব্যবসার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে তারা বাধ্য হয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তাদের পাথর ব্যবসার সুনাম নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এসব ভুয়া তথ্যের কারণে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং শ্রমজীবী মানুষদের কাজকর্মে বিঘ্ন ঘটছে।
এমনকি সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান, এদের কে দ্রুত ভুয়া আইডি চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে। একইসঙ্গে বলেন আমরা নিরীহ ব্যবসায়ী ও শ্রমিকরা যেন এসমস্ত হয়রানি থেকে দ্রুত মুক্তি পাই। বক্তারা একযোগে বলেন, পাথর ব্যবসায়ীদের সুনাম ক্ষুণ্ণের চেষ্টা কোনোভাবেই সফল হবে না। অপপ্রচারের বিরুদ্ধে শ্রমিক-ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবেন।
এ সময় উপস্থিত ছিলেন, তারেরঘাট বাজারের পাথর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বাজার কমিটির সদস্য সহ  শতাধিক শ্রমিক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশ শেষে ব্যবসায়ী ও শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম