Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিবগঞ্জে শ্যামপুর ইউনিয়ন সন্ত্রাসবিরোধী মানববন্ধন

Tanazzina TaniabyTanazzina Tania
৬:৩২ pm ২৬, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শ্যামপুর ইউনিয়ন সন্ত্রাসবিরোধী ঐক্যমঞ্চের ব্যানারে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্যামপুর চামাবাজারে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হোদা, অধ্যাপক মো: ইমরান আলী, অধ্যাপক নাসির উদ্দীন জুয়েল, শরৎনগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মালেক ও শ্যামপুর ইউপির ৮ নাম্বার ওয়ার্ড সংসদ আব্দুল খালেক সহ আরো অনেকেই। এসময় বক্তারা বলেন, শ্যামপুরের বিভিন্ন জায়গায় এই এলাকার কিশোরগ্যাং এর কিছু নেতা ও সদস্য মিলে দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি, চাঁদাবাজি ও ডাকাতি করে আসছে।

তারই ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উমরপুর ঘাটে সিজু ডাকাত নামীয় এক ব্যক্তি গণধোলাইয়ের শিকার হয় । এই প্রেক্ষিতে পরদিন ২৫ ডিসেম্বর ঐ এলাকার দুইজন নিরীহ ব্যক্তি হাফেজ আব্দুর রাজ্জাক ও শাহ আলমকে আটক করে পুলিশ । আমরা এর তীব্র নিন্দা জানাই । বক্তব্যে তারা আরো বলেন, গণধোলাইয়ের শিকার সিজু ডাকাত দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি ও চাঁদাবাজির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ।

অনেক মানুষের কাছে বিভিন্ন অস্ত্র দেখিয়ে অর্থ আদায়েরও প্রমাণ রয়েছে । এসময় ভুক্তভোগী পান দোকানদার মনিরুল ইসলাম গানা, চা ব্যবসায়ী বাবু আলী, জসিম উদ্দীন, মুজিবুর রহমান, মোস্তাক আলী ও হেলিম আলী তাদের উপর বিভিন্ন সময়ে সিজুর চাঁদাবাজি ও অত্যাচারের কথা জানায় । মানববন্ধনে বক্তারা নিরপরাধ ও নিরীহ হাফেজ আব্দুর রাজ্জাক ও শাহ আলমের নি:শর্ত মুক্তি দাবী করেন এবং চিহ্নিত সন্ত্রাস ও ছিনতাইকারী সিজু সহ তার সঙ্গীদের তদন্ত সাপেক্ষে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে শ্যামপুর ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনের নিকট জোর দাবী জানান ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম