Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে ১০ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ

ইনসাফ কায়েমে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৭ pm ২৪, জানুয়ারী ২০২৬
in রাজনীতি, সারাদেশ
A A
0

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বাউফল পাবলিক ফিল্ডে আয়োজিত এ সমাবেশে জোটের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, “এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি। আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিমুক্ত। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের কোনো বিকল্প নেই।”
প্রধান বক্তার বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, বাউফলবাসী একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব প্রার্থী হিসেবে ড. শফিকুল ইসলাম মাসুদকে পেয়েছে, যা তাদের জন্য সৌভাগ্যের বিষয়। তিনি আরও বলেন, “দেশ গড়ার লড়াইয়ে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের আর কোনো স্থান হবে না।”
বিশেষ অতিথির বক্তব্যে মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র জনাব শামীম সাঈদী বলেন, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। ইনসাফ কায়েমে ১০ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
নিজ বক্তব্যে জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমি এমপি হতে নয়, বরং বাউফলবাসীকে এমপি বানাতে চাই। ক্ষমতার মোহে নয়, আপনাদের ছিনতাই হওয়া অধিকার ফিরিয়ে দিতে রাজনীতিতে এসেছি।” নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও ইনসাফভিত্তিক বাউফল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমীর মাওলানা মুহা. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজার হাজার মানুষ সমাবেশস্থলে উপস্থিত হন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশ শেষে বক্তারা আগামী নির্বাচনে ড. শফিকুল ইসলাম মাসুদকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম