Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলনের বিশাল গণসমাবেশ

Tanazzina TaniabyTanazzina Tania
১:৩৪ pm ০৩, নভেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

মুহম্মদ আবুল বাশার:

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচ দফা দাবিতে পৌর শহরের পাট বাজারে বিশাল গণসমাবেশ অনুষ্টিত হয়।২নভেম্বর(রবিবার) অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম(পীর চরমোনাই)।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য জুলাই সনদ ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক (PR) পদ্ধতিতেই নির্বাচন হতে হবে।সমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ দফা দাবি উত্থাপন করে। সেগুলো হল—জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, উভয় কক্ষে সংখ্যানুপাতিক PR (Proportional Representation)পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ করতে হবে।ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী হযরত মাওলানা মুফতী মুহাম্মদ হাবিবুল্লাহ সভাপতিত্ব করেন। উপজেলা সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা সাঈদুর রহমান সাঈদ পরিচালনায় গণ সমাবেশ সুন্দর ভাবে করা হয়।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে মুফতী ফয়জুল করীম বলেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। প্রশাসনকে অবশ্যই দলীয় প্রভাবমুক্ত থেকে কাজ করতে হবে।বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম,বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মাদ মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ।

​এছাড়াও সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির হযরত মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ মঞ্জুরুল হক হাসান ও উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বরকত উল্লাহ।বক্তারা অবিলম্বে এই ৫ দফা দাবি মেনে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ লোকজন সমাবেশে অংশ নেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম