Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচিত সরকার ছাড়া কোন সংষ্কার কাজে দিবেনা: আমিনুল হক

Bangla FMbyBangla FM
২:২৫ pm ২১, মার্চ ২০২৫
in রাজনীতি
A A
0

মারুফ সরকার, প্রতিবেদক :


অন্তবর্তী সরকার সংষ্কারের কথা বললেও গত ছয় মাসে সংষ্কারের কোন দৃশ্যমান কাজ দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেন, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের সব জায়গায় আওয়ামী স্বৈরাচারের দোসররা বসে আছে। তাই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ছাড়া কোন সংষ্কার কাজে দিবেনা বলেও জানান আমিনুল হক।

আজ শুক্রবার (২১ মার্চ) দুপুরে উত্তরার ফায়দাবাদে রশিদ গ্রুপের আয়োজনে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ী ও লুঙ্গি বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন,গত ছয় মাসে আপনারা সংষ্কারের কথা বলছেন কিন্তু কোন দৃশ্যমান সংষ্কার আমাদের চোখে এখনও পর্যন্ত পরে নাই। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখনও পর্যন্ত একটি অস্থিতিশীল অবস্থার ভিতরে রয়েছে।কোথাও কোন স্থিতিশীলতা নাই।

এর কারন উল্লেখ করে তিনি বলেন,১৭ বছরের আন্দোলনের সফলতায় গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি কিন্তু পরিপূর্ণ ভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি।

এসময় বিএনপির এই নেতা বলেন, আমরা বাংলাদেশ থেকে তখনই পরিপূর্ণ ভাবে গণতন্ত্র ও স্বৈরাচার মুক্ত করতে পারব যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে এদেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন রতন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর সদস্য আলী আকবর আলী,রফিকুল ইসলাম খান,উত্তরাপূর্ব থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. এফ ইসলাম চন্দন,সাবেক যুগ্ম সম্পাদক তারেক হাসান,উত্তরখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বেপারি প্রমুখ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম