Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজস্থলীতে দুটি কলেজের এইচএসসি ফলাফল বিপর্যস্ত

Taslima TanishabyTaslima Tanisha
২:০৭ pm ১৭, অক্টোবর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

চাইথোয়াইমং মারমা স্টাফ রিপোর্টার:

রাঙামাটির রাজস্থলী উপজেলার দুটি সরকারি কলেজের সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে চরম হতাশার জন্ম দিয়েছে বলে জানা যায় । এ পাশের হার এত টা নিচে নেমেছে যে, শিক্ষার মান নিয়ে উঠেছে বড় প্রশ্ন।

উপজেলার দুটি সরকারি কলেজ থেকে মোট ৩৩৫ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে মাত্র ৩২ জন। অর্থাৎ পাশের হার মাত্র ৯.৫৫ শতাংশ— যা রাজস্থলীর শিক্ষাক্ষেত্রে এক অশনিসংকেত হিসেবে দেখা দিচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজস্থলী সরকারি কলেজ থেকে তিনটি বিভাগে মোট ১২৯ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ১০ জন। পাশের হার মাত্র ১৪.৮৫ শতাংশ। অপরদিকে বাঙ্গালহালিয়া সরকারি কলেজে অংশ নেয় ১৯৬ জন শিক্ষার্থী, পাশ করেছে মাত্র ১৮ জন— পাশের হার ৯.১৮ শতাংশ।

এই ভয়াবহ ফলাফল রাজস্থলীর শিক্ষাব্যবস্থার মান, শিক্ষক সংকট এবং মনিটরিং ঘাটতির একটি বাস্তব চিত্র তুলে ধরেছে।

অনুসন্ধানে জানা গেছে—
১-দুটি কলেজেই বেশ কয়েকটি বিষয়ের শিক্ষক সংকট বিরাজ করছে।
২- ছাত্র-ছাত্রীদের মধ্যে মোবাইল ফোনে মাত্রাতিরিক্ত আসক্তি দিন দিন বেড়ে চলেছে।
৩- অভিভাবকরা সন্তানদের পড়াশোনার প্রতি পর্যাপ্ত নজরদারি রাখছেন না।

এমন ফলাফলে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, “আমরা আমাদের সন্তানদের ভালো শিক্ষার আশায় সরকারি কলেজে ভর্তি করি। কিন্তু এমন ফলাফল মেনে নেওয়া যায় না। কলেজ কর্তৃপক্ষের উচিত শিক্ষার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া।”

অভিভাবকরা আরো জানান,,এই ফলাফল শুধু শিক্ষার্থীদের ব্যর্থতা নয়; এটি পুরো শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি। নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষকদের অনুপস্থিতি এবং ছাত্রদের পড়ালেখার প্রতি অনাগ্রহ—সব মিলিয়ে ফলাফল নিচের দিকে নেমে গেছে।”

অনেক শিক্ষার্থীও ফলাফলে গভীর হতাশা প্রকাশ করে বলেন,, “আমরা নিয়মিত ক্লাসে যেতাম, কিন্তু বেশ কয়েকটি বিষয়ের শিক্ষক না থাকায় ঠিকমতো পড়াশোনা সম্ভব হয়নি।”

শিক্ষা বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষক সংকট, মোবাইল আসক্তি এবং পরিবার থেকে পর্যাপ্ত নজরদারির অভাব— এই তিনটি কারণেই রাজস্থলীর কলেজগুলোর শিক্ষার মান দিন দিন নিচে নেমে যাচ্ছে, অবিলম্বে শিক্ষক সংকট দূর করা, শিক্ষার্থীদের উপস্থিতি ও ক্লাস মনিটরিং বাড়ানো, এবং অভিভাবক সচেতনতা কার্যক্রম জোরদার করা না হলে আগামী বছরগুলোতেও এমন ভয়াবহ ফলাফলের পুনরাবৃত্তি ঘটবে।

রাজস্থলী উপজেলার এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সন্তানদের স্কুলে পাঠাই ভালো ফলাফলের আশায়, কিন্তু শিক্ষক না থাকলে তারা শিখবে কীভাবে? এখন সময় এসেছে সরকার এবং শিক্ষা অফিসকে কঠোরভাবে তদারকি করার।”

রাজস্থলী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান বলেন, “দুটি সরকারি কলেজের এমন হতাশাজনক ফলাফল সত্যিই দুঃখজনক। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জেনেছি— শিক্ষক সংকট এবং অবকাঠামোগত কিছু সমস্যার কারণে ফলাফল খারাপ হয়েছে। তবে আমরা দ্রুত পরিস্থিতি পরিবর্তনে পদক্ষেপ নিচ্ছি। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”

উল্লেখ্য,রাজস্থলীর দুটি সরকারি কলেজের এই ভয়াবহ ফলাফল শুধু শিক্ষার্থীদের নয়, পুরো এলাকার শিক্ষাব্যবস্থার জন্য এক সতর্কবার্তা। এখনই যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ না নেয়, তবে ভবিষ্যতে এর প্রভাব আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম