Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

Tanazzina TaniabyTanazzina Tania
৩:২০ pm ০৭, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের কালিয়া পৌরসভায় গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে একদল ডাকাত মোটরসাইকেল, স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে পৌরসভার কার্তিকপুর গ্রামের মৃত দলিল উদ্দিন খানের ছেলে ইদ্রিস আলী খানের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ১০ জনের একটি ডাকাত দল মঙ্গলবার দিবাগত গভীর রাতে দেশীয় অস্ত্রসহ ইদ্রিস আলী খানের বাড়িতে হঠাৎ প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি চালায়। আতঙ্কিত পরিবারের সদস্যরা বাধা দিতে না পারায় ডাকাতরা নির্বিঘ্নে লুটপাট চালায়। ডাকাতরা একটি ইয়ামাহা এফজেডএস ভার্সন থ্রি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: নড়াইল-ল-১১-৪৬৫১), চার আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বলে জানান পরিবার সদস্যরা। পরে ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে, ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার বিষয়ে কালিয়া থানাকে অবহিত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, ডাকাতির ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাকাতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম