Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূরুঙ্গামারীতে আগুনে বসতবাড়ি পুড়ে ভস্মীভূত

Nuri JahanbyNuri Jahan
৭:৪০ pm ১৫, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একটি বসত বাড়ি পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। সোমবার দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের সাগর আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়।
এলাকাবাসী সূত্রে জানাযায়, সোমবার (১৫ সেপ্টেম্বর ) দুপুর একটার দিকে সাগর আলীর বাড়িতে বৈদ‍্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা বাড়ির চার পাশে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকারে আশ পাশের প্রতিবেশিরা পার্শ্ববর্তী পুকুর থেকে পানি নিয়ে প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত‍্যক্ষদর্শী সাইফুর, ফজল ও রফিকুল জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। গোয়াল ঘর থেকে শুধু গরু বের করতে পারি। মুহুর্তেই আগুন বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ায় ঘরের কোন জিনিস পত্র বের করতে পারি নাই।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সাগর আলী কান্না জড়িত কন্ঠে বলেন, হঠাৎ আগুন লেগে আমার সব কিছু পুড়ে শেষ হয়েগেছে। চোখের সামনে আমার স্বপ্নের বাড়িটি পুড়ে গেলো। ঘরে ধান, চাল সহ যাবতীয় জিনিস পুড়ে গেছে। আমার ছেলে পুলিশের চাকরি করে তার শখের পালসার ১৫০ সিসি মোটর সাইকেলটি পুড়ে গেছে। ঘর থেকে একটা সুতাও বের করতে পারিনি। আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ৫০ হাট সেমি পাকা ঘরসহ বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম