Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৩৪ স্কুলে শতভাগ ফেল, এসএসসি ফল নিয়ে উঠছে প্রশ্ন

Bangla FMbyBangla FM
৯:৫৭ am ১০, জুলাই ২০২৫
in জাতীয়
A A
0

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে, দেশের ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউই পাস করেনি—অর্থাৎ শতভাগ ফেল। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৫১টি। এবার সেই সংখ্যাটি দ্বিগুণ ছাড়িয়ে উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ফলাফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত ফল বিশ্লেষণে জানা যায়, এবারের গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের ৮৩.০৪ শতাংশের তুলনায় অনেক কম। এমন ফলাফলে শিক্ষা খাতে নানা প্রশ্ন উঠেছে।

এবারের পরীক্ষায় ছাত্রদের গড় পাসের হার ৬৫.৮৮ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ। ফলে টানা ১০ম বছরের মতো ছাত্রীরা এগিয়ে রইল পাসের হারে।

এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। অথচ গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাতেও বড় ধরনের পতন দেখা গেছে।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী—যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম।

সবমিলিয়ে এবার বাস্তব মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করা হলেও, শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ও পাসের হার কমে যাওয়ার বিষয়টি শিক্ষা ব্যবস্থার মান ও দিকনির্দেশনা নিয়ে নতুন করে ভাবার ইঙ্গিত দিচ্ছে।

Tags: ১৩৪ স্কুলে শতভাগ ফেল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম