Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এনসিপির হুঁশিয়ারি: আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণার দাবি

Bangla FMbyBangla FM
৩:৪৫ pm ২১, মার্চ ২০২৫
in রাজনীতি
A A
0

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সাত মাস পেরিয়ে গেলেও গণহত্যাকারী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশে সংঘটিত অপরাধকে আন্তর্জাতিক অপরাধের শামিল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এনসিপি মনে করে, বিচার প্রক্রিয়ার ধীরগতি নিন্দনীয় এবং অবিলম্বে জুলাই গণহত্যাসহ বিগত ফ্যাসিবাদি রেজিমের অধীনে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি নিশ্চিত করা উচিত।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এনসিপি এ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, ভোট ডাকাতি ও গুম-ক্রসফায়ারের বিচার নিশ্চিত না করে এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়।

এনসিপির দাবির মধ্যে রয়েছে:
১. বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা।

  1. আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার চেষ্টা প্রতিহত করা।
  2. ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে “জুলাই সনদ” ঘোষণা।

এনসিপি বলেছে, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিবাদী সংগঠন। ৩৬শে জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানেই জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে, ফলে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে।

দলটির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যেকোনো আলোচনা প্রত্যাখ্যান করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম