Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, ধর্ষক গ্রেফতার  

Bangla FMbyBangla FM
৩:৪০ pm ১৩, জুলাই ২০২৫
in অপরাধ
A A
0

ফরিদপুর , প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. জাকির ওরফে (জাকের) শেখ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) দুপুরে তাকে ফরিদপুর আদালতে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেফতারকৃত জাকির শেখ উপজেলার গুনবহা ইউনিয়নের রেনীনগর গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

জানা যায় অভিযুক্ত জাকির শেখ ভুক্তভোগী নারীকে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নানা স্থানে নিয়ে যান এবং তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখেন এবং সেগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। দীর্ঘদিন ধরেই ওই নারীর সঙ্গে জোরপূর্বক ‘স্ত্রীর মতো’ সম্পর্ক বজায় রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২৯ জুন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৩৮৫/৩৮৬/৩৮৭ ধারায় একটি মামলা দায়ের করেন।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ সজিব বলেন, “ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাকির শেখকে গ্রেফতার করা হয়েছে। মামলা নম্বর ১৪। তাকে রোববার আদালতে পাঠানো হয়েছে

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম